পরাজয় যখন প্রায় নিশ্চিত তখন ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও পুরোনো সেই লড়াকু মানসিকতার প্রমাণ দিলেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। তবে তাঁর ৩৫ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংসও শেষ পর্যন্ত বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। সেখান থেকে একাই লড়াই চালিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহ। মাত্র ৩৫ বলে ২ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন তিনি। তাঁর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৭ রানে জয় পায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এর আগে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারালেও এক প্রান্তে মারমুখী ছিলেন ওয়ার্নার। ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।
আরও পড়ুন,শেষ ম্যাচের আগে রিভার প্লেটের বিশেষ সম্মান পেলেন মেসি
পরে কালাম ফার্গুসনের ৬৩ এবং বেন ডাঙ্কের অপরাজিত ৪৫ রানে ২০০ পেরিয়ে যায় অস্ট্রেলিয়ার সংগ্রহ। বাংলাদেশের হয়ে আবু জায়েদ তিনটি এবং জিয়াউর রহমান দুটি উইকেট নেন। রান তাড়ায় ব্যক্তিগত ৯ রানে রানআউট হয়ে ফেরেন রনি তালুকদার। এরপর ইমরুল কায়েস ও ফজলে মাহমুদ ৪১ রানের জুটি গড়লেও সেটি ভাঙার পর দ্রুত আরও চার উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে পরাজয়ের ব্যবধান কিছুটা কমলেও ম্যাচে আর ফেরা সম্ভব হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। এর আগে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছিল তারা। অন্যদিকে ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে। বাংলাদেশের পরের ম্যাচ ৯ অক্টোবর। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
বিষয় : বাংলাদেশ মাহমুদউল্লাহর

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন