‘আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো’—২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে শেহতাজ মনিরা হাশেমের বলা এই সংলাপ যেন বাস্তব জীবনেও তাদের সম্পর্কের গল্পের সূচনা করেছিল। মিউজিক ভিডিওর শুটিংয়ে পরিচয় এরপর প্রেম এবং দীর্ঘ প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। তবে সেই সম্পর্কেরও শেষ হয়েছে। গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা। দীর্ঘদিনের পরিচয় প্রেম ও দাম্পত্য জীবনের পর পারস্পরিক সম্মান ও শুভকামনা জানিয়ে নিজেদের নতুন অধ্যায় শুরু করার কথা জানিয়েছেন তারা। বাইরে থেকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতিতে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সহজে বোঝা যায়নি। তবে ঘনিষ্ঠজনদের সূত্রের বরাতে জানা গেছে, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল আরও আগে। ঘনিষ্ঠজনদের দাবি, প্রীতমের ক্যারিয়ারে বড় পরিবর্তন ও তুমুল ব্যস্ততা তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল।
আরও পড়ুন,হ্যাপিলি ম্যারিড “কেয়া পায়েল
কোক স্টুডিও বাংলার কাজ এবং ‘তুফান’ সিনেমার সাফল্যের পর প্রীতমের জনপ্রিয়তা ও কাজের পরিধি বাড়তে থাকে। এরপর ‘বরবাদ’ ও ‘প্রিন্স’ সিনেমার গান এবং নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ফলে দুজনের একসঙ্গে সময় কাটানোর সুযোগও কমে যায়। জানা গেছে, ২০২৪ সালের শেষের দিকে তাদের সম্পর্কে দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রীতমের ব্যস্ততা ও আচরণে পরিবর্তনের বিষয়টি শেহতাজ সহজভাবে নিতে পারেননি বলে ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। এমনকি বন্ধুদের আড্ডাতেও তাদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। সম্পর্কের টানাপোড়েনের পর সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিচ্ছেদের ঘোষণার প্রায় দুই মাস আগে শেহতাজ কানাডায় পরিবারের কাছে গিয়েছিলেন। দেশে ফেরার পরই তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। দীর্ঘ এক দশকের পরিচয় প্রেম ও সংসারের পর এখন দুজনই নিজেদের মতো করে নতুন অধ্যায় শুরু করতে চান। বিচ্ছেদের পর শেহতাজ আবারও অভিনয় ও গানে ফেরার পরিকল্পনা করছেন। অন্যদিকে প্রীতমও নতুন গান ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করার প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন