দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ দলের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলবে: ডিবি

গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম

ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।তিনি বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেগুলো দেশে পরিচালনার সুযোগ নেই। এ বিষয়ে ডিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

আরও  পড়ুন, শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলা: অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

ডিবিপ্রধান বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে ঢাকা মহানগরীতে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সচেষ্ট ও সজাগ রয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মো. শফিকুল ইসলাম আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : আওয়ামী লীগ নিষিদ্ধ দল কঠোরভাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ দলের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলবে: ডিবি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x