দৈনিক সংবাদ দিগন্ত

আলকারাজের চোট কাটিয়ে শিরোপায় প্রত্যাবর্তন

আলকারাজ

প্রায় সাড়ে চার মাসের চোটের বিরতি শেষে টেনিসে ফিরে প্রথম শিরোপার দেখা পেয়েছেন কার্লোস আলকারাজ। মঙ্গলবার জাপান ওপেনের ফাইনালে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ তারকা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলকারাজকে শুরুতে বেশ কঠিন পরীক্ষায় ফেলেন ১৯ নম্বরে থাকা লেহেচকা। প্রথম গেমেই আলকারাজের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান তিনি। তবে দ্রুতই ম্যাচে ফিরেন আলকারাজ এবং ৩-৩ গেমে সমতা ফেরান। প্রথম সেটের টাইব্রেকারে একসময় ৪-২ পয়েন্টে পিছিয়ে পড়লেও টানা পাঁচ পয়েন্ট জিতে সেটটি নিজের করে নেন আলকারাজ। দ্বিতীয় সেটেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তবে মাঝপথে লেহেচকার সার্ভিস ভেঙে ৪-৩ গেমে এগিয়ে যান আলকারাজ। 

আরও পড়ুন,আর মাত্র এক ম্যাচ মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ

এরপর আর সুযোগ না দিয়ে জয় নিশ্চিত করেন তিনি। চোটের পর এটি আলকারাজের তৃতীয় টুর্নামেন্ট। এর আগে ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেন তিনি এবং লেভার কাপেও অংশ নেন। জাপান ওপেনের এই জয় ফেব্রুয়ারিতে কাতার ওপেনের পর তার প্রথম শিরোপা। চলতি মৌসুমে এটি আলকারাজের তৃতীয় শিরোপা এবং ক্যারিয়ারের ২৭তম এটিপি শিরোপা। একই সঙ্গে ১৯৯৩-৯৪ সালে পিট সাম্প্রাসের পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টোকিওতে টানা দুই বছর জাপান ওপেন জয়ের কীর্তি গড়েছেন তিনি। চোটের সময় নানা নেতিবাচক চিন্তা মাথায় এসেছিল বলে জানিয়েছেন আলকারাজ। সুস্থ হয়ে আগের ছন্দে ফিরতে পারবেন কি না, তা নিয়েও সংশয় ছিল তার। তবে নিজের ওপর আস্থা রেখে সেই সময় পার করেছেন বলে জানান তিনি। জাপান ওপেনের শিরোপা জয়ের পর আলকারাজের পরবর্তী লক্ষ্য সাংহাই মাস্টার্স। সেখানে চোট কাটিয়ে ফেরার পর আরও একবার নিজের সেরা ছন্দ ধরে রাখার সুযোগ পাবেন ২৩ বছর বয়সী এই তারকা।

বিষয় : প্রত্যাবর্তন আলকারাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আলকারাজের চোট কাটিয়ে শিরোপায় প্রত্যাবর্তন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x