আর মাত্র একটি ম্যাচ। এরপরই আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে শেষবারের মতো দেখা যাবে লিওনেল মেসিকে। বিদায়ের আগে শেষবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে যেন ফিরে দেখলেন দীর্ঘ এক পথচলা। অসংখ্য স্মৃতি, সাফল্য, হতাশা ও আনন্দে ভরা সেই অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেসির কণ্ঠেও ফুটে উঠেছে বিষণ্নতার সুর—‘জানি, বিশেষ মুহূর্তগুলো মিস করব।’বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানবেন ৩৯ বছর বয়সী মেসি। ইজেইজা অনুশীলন কেন্দ্রে শেষবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। অনুশীলনজুড়ে হাসিমুখে দেখা গেলেও বিদায়ের আবেগ ছিল স্পষ্ট।শেষ অনুশীলনের পর সতীর্থ, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মেসি। একটি ছবিতে ছিলেন পুরো আর্জেন্টিনা দল, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়াসহ কর্মকর্তারা। ছবিগুলোতে মাঠের বাইরেও দলটির গভীর বন্ধনের চিত্র ফুটে ওঠে।রোববার জাতীয় দলের শিবিরে যোগ দেন মেসি। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। দলে ফিরেই অবশ্য পুরোনো ছন্দে দেখা যায় তাকে।
আরও পড়ুন, শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় ওয়ানডের দল ঘোষণা পাকিস্তানের
কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দে পলের সঙ্গেও সময় কাটান তিনি।আর্জেন্টিনার জার্সিতে মেসির পথটা ছিল দীর্ঘ ও কঠিন। বছরের পর বছর হতাশা ও ফাইনালে হারার পর ২০২১ সালে জেতেন কোপা আমেরিকা। পরের বছর কাতার বিশ্বকাপ জিতে পূর্ণতা দেন বহু প্রতীক্ষিত স্বপ্ন। এরপর আরও একটি কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে নিজের অধ্যায়কে আরও সমৃদ্ধ করেন।এবার সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা লেখার পালা। বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টাইনদের কাছে শুধুই আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়। মনুমেন্টাল স্টেডিয়ামে মেসিকে বিদায় জানাতে গ্যালারি পূর্ণ হওয়ার অপেক্ষা। থাকবেন কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্যরা, থাকবে বিশেষ আয়োজন, অতিথি ও শিল্পীদের উপস্থিতি।একই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন নিকোলাস ওতামেন্দিও। মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকছেন দলে। সাবেক তারকা এজেকিয়েল লাভেজ্জি ও ক্রিস্তিয়ান গনসালেসের উপস্থিতিও বিদায়ের আবেগ বাড়িয়েছে।
বিষয় : আর্জেন্টিনা ফুটবল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন