সংবাদ প্রকাশের জেরে হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।সোমবার (৬ অক্টোবর) সকালে গঙ্গাচড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল বারী দুলালের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তারা।হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুবেল হুসেইন ও সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নসহ অন্যান্য কর্মকর্তারা।এ সময় তারা আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন।
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশারসহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।চিকিৎসকরা জানান, হামলায় সাংবাদিক দুলালের মাথা, বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া-ফাটা ও কালশিরার দাগও রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে গত ২ অক্টোবর সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলা করা হয়। আহত আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন