চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদক কারবার, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।সভায় চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, মামলা তদন্তের অগ্রগতি, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং নগরের ট্রাফিক ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।সভায় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ আওতাধীন এলাকায় অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে মাদক বেচাকেনা ও সেবন, চুরি-ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে দৃশ্যমান ও কার্যকর পুলিশি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।নগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, নজরদারি এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।সিএমপি কমিশনার রুজু হওয়া হত্যা মামলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা ও অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জনগণ যেন যথাসময়ে কাঙ্ক্ষিত পুলিশি সেবা পান, সে লক্ষ্যে তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন তিনি।একই সঙ্গে থানাভিত্তিক মামলা নিষ্পত্তির হার বাড়ানো এবং আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন, নরসিংদীতে দিনব্যাপী ‘রেমিট্যান্স উৎসব-২০২৬’ অনুষ্ঠিত
সভায় পুলিশি সেবার মান বৃদ্ধি, তদন্তে দীর্ঘসূত্রতা কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।নগরের ট্রাফিক পরিস্থিতি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সিএমপি কমিশনার নগরের সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দায়িত্ব পালনে আরও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্স দেখানো পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, দক্ষতা এবং দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভার সার্বিক নির্দেশনায় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আনাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বিষয় : চাঁদাবাজি কঠোর বার্তা গ্যাং-মাদক

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন