দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাধবপুরে ১১৩ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

১১৩ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।সোমবার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা একটি ট্রাকে করে ঢাকায় পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

আরও  পড়ুন, রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

একপর্যায়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়িটি রেখে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেন।বিজিবির দাবি, কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরির মাধ্যমে এসব ভারতীয় জিরা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল।বিজিবি আরও জানায়, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা এবং জব্দ করা ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ টাকা।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিষয় : ট্রাক জব্দ বর্ডার গার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মাধবপুরে ১১৩ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।সোমবার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা একটি ট্রাকে করে ঢাকায় পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

আরও  পড়ুন, রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

একপর্যায়ে তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়িটি রেখে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করেন।বিজিবির দাবি, কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরির মাধ্যমে এসব ভারতীয় জিরা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল।বিজিবি আরও জানায়, জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা এবং জব্দ করা ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ টাকা।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x