দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার অস্ত্র ও ট্রাক জব্দ

গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাটার, দুইটি হাসুয়া এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।মঙ্গলবার রাত একটার দিকে কোনাবাড়ির দেউললিবাড়ি এলাকায় গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জিয়াউল খাঁন (২৬), মো. আলমগীর হোসেন (৩০), মো. আলামিন (২৬), মো. শাকিল (২২) ও মো. মাহাদী হাসান (২৫)।আরো পড়ুন , রোগী ও স্টাফদের স্বস্তি ২২ ঘণ্টার অন্ধকারের পর হাসপাতালে আলো ফিরলগাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ইন্সপেক্টর খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুষ্কৃতিকারীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তাদের দেহ তল্লাশির সময় অস্ত্র ও ট্রাক উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মো. জিয়াউল খাঁনের বিরুদ্ধে ৩টি চুরি মামলা রয়েছে। মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে আছে ১টি চুরি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা এবং ১টি ডাকাতি মামলা। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার অস্ত্র ও ট্রাক জব্দ