রাজধানীর আগারগাঁও এলাকায় অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে কয়েকটি দোকান ও স্থাপনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গতকাল সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই শাহীন। এ সময় অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে,বলে,জানা,গেছে,স্থানীয়দের অভিযোগ, আগারগাঁও এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে দিন-রাত বিভিন্ন যানবাহন থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও মবিল কম দামে সংগ্রহ করে তা গোপনে মজুত করে আসছে। পরে এসব জ্বালানি বাজারমূল্যের তুলনায় চড়া দামে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে,
আরও পড়ুন, খিলক্ষেত বিআরটিএতে লাইসেন্স পরীক্ষাকে ঘিরে অনিয়মের অভিযোগ
যানবাহন থেকে তেল নামিয়ে নেওয়ার ক্ষেত্রে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে একটি চক্র এ অবৈধ ব্যবসা পরিচালনা করছে। ফলে একদিকে যেমন বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অগ্নিঝুঁকিপূর্ণ পরিবেশে খোলামেলা স্থানে জ্বালানি মজুত ও বিক্রির কারণে জননিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।পুলিশের বিশেষ অভিযানে কয়েকটি দোকান ও স্থাপনায় তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা জ্বালানি ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেলেও তারা এই চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।স্থানীয়দের প্রশ্ন ,যদি দিনের পর দিন এভাবে গাড়ি থেকে জ্বালানি সরিয়ে অবৈধভাবে বিক্রি হয়ে থাকে, তাহলে এর পেছনে কারা রয়েছে এবং কীভাবে এতদিন ধরে এ ব্যবসা চলছিল?এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ জ্বালানি ব্যবসার নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিষয় : বিশেষ অভিযান চোরাই তেল অকটেন বিক্রি

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন