রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।ডিসি মো. মোস্তাক সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারমিন সুলতানা সর্মি লালবাগের শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে তথ্যের সত্যতা যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন, শাহজালাল বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার উদ্ধার
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মি আওয়ামী লীগের রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক ছিলেন।এ ছাড়া ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন