মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর জনপ্রিয়তা। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার পর আবারও বিশ্ব বক্স অফিসের শীর্ষস্থান দখল করেছে মার্ভেল স্টুডিওর বহুল আলোচিত এই সিনেমা। পুনর্মুক্তির আয়ের ফলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মুকুট পুনরুদ্ধার করেছে ‘এন্ডগেম’।আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। পুনর্মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেও সিনেমাটির আয় ছিল উল্লেখযোগ্য।উত্তর আমেরিকার বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহান্তে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার।
আরও পড়ুন,বিয়ে নিয়ে বাবাকেও বকা দেন কৌশানি
ফলে পুনর্মুক্তির আয় যুক্ত হয়ে সিনেমাটির মোট বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে।অন্যদিকে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-এর মোট বৈশ্বিক আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ খুব অল্প ব্যবধানে হলেও ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।২০১৯ সালে মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। পুনর্মুক্তির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সেই সাফল্যের আলোচনায় এসেছে মার্ভেলের এই সুপারহিরো সিনেমা। আর সামনে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতেই ‘এন্ডগেম’কে নতুন করে বড় পর্দায় ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন