বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। জন্মদিনসহ বিভিন্ন বিশেষ দিনে প্রায়ই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। বিভিন্ন সময় প্রকাশ্যেও এসেছে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতার বিষয়টি।তবে দীর্ঘদিনের সম্পর্ক হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। অভিনেত্রীর ভাষ্য, তাদের সম্পর্কে এমন কোনো বিষয় নেই যার কারণে এই মুহূর্তে বিয়ে করতে হবে।খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটির প্রচারের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে তার বিয়ের প্রসঙ্গ উঠে আসে।সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল, চলতি বছরের শেষেই বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৌশানি। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।কৌশানি জানান, প্রত্যেকটি সম্পর্কের পরিণতি বিয়ে হলেও তিনি বর্তমানে যেভাবে আছেন তাতেই ভালো আছেন।
আরও পড়ুন,মুখ খুললেন জাহ্নবী
তিনি ও বনি দুজনেই ভীষণ ভালো আছেন। শুধু বয়স কিংবা জৈবিক সময়ের কথা চিন্তা করে তিনি বিয়ে করতে চান না। যখন নিজের কাছে মনে হবে তিনি বিয়ের জন্য প্রস্তুত, তখনই বিয়ে করবেন।বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা খাওয়ার ভয়ে অনেক সময় আবার চুপ করে যান তিনি।অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনিও।সব মিলিয়ে বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানির সম্পর্ক নিয়ে আপাতত কোনো সংকটের কথা সামনে আসেনি। তবে বিয়ের ক্ষেত্রে নিজের প্রস্তুতি ও ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান এই অভিনেত্রী।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন