দৈনিক সংবাদ দিগন্ত

মুখ খুললেন জাহ্নবী

মুখ খুললেন জাহ্নবী
মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

‘দেভারা: পার্ট ওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘ছুট্টামালে’-এর ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করার ঘটনায় অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রযুক্তির অপব্যবহার করে নারীদের অনুমতি ছাড়া কাল্পনিক ও আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি।সম্প্রতি এক দীর্ঘ বিবৃতিতে জাহ্নবী বলেন, নারীদের যৌনবস্তু হিসেবে উপস্থাপন করতে এবং তাদের অনুমতি ছাড়া কাল্পনিক কনটেন্ট ছড়িয়ে দিতে প্রযুক্তির অপরাধমূলক ব্যবহার করা হচ্ছে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড একজন নারীর আত্মমর্যাদায় গভীর আঘাত করে এবং তা একপ্রকার যৌন নিপীড়নের কাছাকাছি।জাহ্নবী বলেন, তার ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শুধু বিনোদন অঙ্গন নয়, বিশ্বজুড়েই নারীরা ক্রমবর্ধমানভাবে এমন পরিস্থিতির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও  পড়ুন, কিছু পরিবর্তন হাসির আড়ালেও ঘটে

সম্মতির গুরুত্ব তুলে ধরে অভিনেত্রী বলেন, একজন নারীর সম্মতি, পছন্দ এবং তার শরীরের প্রতি সম্মান মানবতার সবচেয়ে মৌলিক বিষয়গুলোর অন্যতম হওয়া উচিত। এ বিষয়গুলোকে জটিল করে দেখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।নারীর পোশাক বা অতীতের কোনো সম্মতিকে বর্তমানের অনুমতি হিসেবে দেখার বিরুদ্ধেও অবস্থান জানান জাহ্নবী। তার ভাষ্য, একজন নারী কোনো এক সময়ে সম্মতি দিলেও পরবর্তী সময়ে ‘না’ বললে সেই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করতে হবে। একইভাবে কোনো নারীর পোশাকও তার ব্যক্তিগত সীমা লঙ্ঘনের অনুমতি দেয় না।জাহ্নবীর মতে, তাকে নিয়ে তৈরি এআই ভিডিওর ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি নারীদের নিরাপত্তা, ব্যক্তিগত সীমানা ও সম্মতির বৃহত্তর সংকটের অংশ। ডিজিটাল জগতেও নারীদের প্রতি এই ধরনের হুমকি ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।প্রযুক্তির দ্রুত বিস্তারের সময়ে এআই ব্যবহার করে ভুয়া বা বিকৃত কনটেন্ট তৈরির প্রবণতা নিয়ে বিশ্বজুড়েই আলোচনা চলছে। জাহ্নবীর বক্তব্য সেই বিতর্কে সম্মতি, ব্যক্তিগত মর্যাদা ও ডিজিটাল নিরাপত্তার বিষয়টিকে আবারও সামনে এনেছে।

বিষয় : সমালোচনা মুখ খুলেছেন কাল্পনিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মুখ খুললেন জাহ্নবী

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মুখ খুললেন জাহ্নবী
0:00 0:00
1.0x