দৈনিক সংবাদ দিগন্ত

মুখ খুললেন রাবিনা

ভারতে শিক্ষা ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলন ও ব্যাপক বিতর্কের মধ্যে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি আন্দোলনে অংশ নেওয়া তরুণদের সাহস ও প্রতিবাদী ভূমিকার প্রশংসা করেন। তবে একই সঙ্গে অভিযোগ করেন, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং প্রচারের আশায় অংশ নেওয়া কিছু মানুষের কারণে আন্দোলনের ইতিবাচক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।রাবিনা ট্যান্ডনের ভাষায়, হিংসা ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি প্রকৃত আন্দোলনকারীদের কাজ নয়; বরং কিছু অপতৎপর ব্যক্তির কারণে এসব ঘটনা ঘটেছে।আরও  পড়ুন, প্রাণনাশের হুমকিতিনি আশা প্রকাশ করেন, এ আন্দোলনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত হবে এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।এছাড়া পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে অতীতের আন্দোলনের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, মানুষের সচেতনতা ধীরে ধীরে বাড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে, পৃথিবীর বিকল্প কোনো গ্রহ নেই।সামাজিক মাধ্যমে তিনি লেখেন, মানুষের কণ্ঠস্বর অবশেষে গুরুত্ব পাচ্ছে—এতে তিনি আনন্দিত ও গর্বিত।

মুখ খুললেন রাবিনা