দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রামের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুরে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।সিএমপি সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) ভোরে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন। এ সময় সেখানে একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। একপর্যায়ে ছিনতাইকারী ধরতে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও  পড়ুন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলীকে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টার সময় বাসের ধাক্কায় কনস্টেবল আল আমিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিষয় : মৃত্যু বাসের ধাক্কা পুলিশ কনস্টেবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুরে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।সিএমপি সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) ভোরে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিন। এ সময় সেখানে একটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ। একপর্যায়ে ছিনতাইকারী ধরতে যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও  পড়ুন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাগীব আলীকে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।সিএমপির সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টার সময় বাসের ধাক্কায় কনস্টেবল আল আমিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে কর্তব্যরত অবস্থায় কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x