আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত গণনেতা ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন পূজামণ্ডপের পরিচালনা ও উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ,ঢাকা-বরিশাল মহাসড়কে সরু সড়ক বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভক্ত-দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এ উৎসব যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা থেকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন