সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি তিনটি লরিতে করে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় রূপপুরে নেওয়া হচ্ছে।শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি বিমানবন্দর এলাকা ত্যাগ করে। পুরো পরিবহন ব্যবস্থায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন।
আরও পড়ুন, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে মোট নয়টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি দেশে আসার কথা রয়েছে। রাশিয়া থেকে এসব জ্বালানি কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে জটিলতার কারণে তা সম্ভব হয়নি।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রাথমিক জ্বালানি এর আগে ২০২৩ সালে বাংলাদেশে আসে। চলতি বছরের মে মাসে ওই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে। নতুন চালানগুলো কেন্দ্রটির জ্বালানি সরবরাহ কার্যক্রমের পরবর্তী ধাপ হিসেবে নেওয়া হচ্ছে।
বিষয় : নিরাপত্তা সেনাবাহিনী পারমাণবিক বিদ্যু

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন