দৈনিক সংবাদ দিগন্ত

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। ফলে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন,

আরও  পড়ুন, ভূমিকম্পে উদ্ধার তৎপরতা সচল রাখতে ৪১ পয়েন্টে সরঞ্জাম

 ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ছাড়া খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ৭৬ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন।নতুন রোগী ভর্তি ও মৃত্যুর পাশাপাশি বিপুলসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারি অব্যাহত রয়েছে।

বিষয় : আক্রান্ত ডেঙ্গুর প্রকোপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। ফলে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৬১ জনে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন,

আরও  পড়ুন, ভূমিকম্পে উদ্ধার তৎপরতা সচল রাখতে ৪১ পয়েন্টে সরঞ্জাম

 ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ছাড়া খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ৭৬ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন।নতুন রোগী ভর্তি ও মৃত্যুর পাশাপাশি বিপুলসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারি অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০
0:00 0:00
1.0x