দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে।

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

গাংনীতে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই

অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই

মেহেরপুরের গাংনীতে গলায় দেশীয় অস্ত্র ধরে ভ্যান ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বামন্দী- দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া তিনজনের বাড়ি উপজেলা কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া ও দেবীপুর গ্রামে। স্থানীয়রা জানান, ফজরের আজানের পর এই ধরনের ছিনতাই হবে কেউ ভাবতেও পারেনি। ছিনতাইকারীরা রাস্তায় বাঁশ ঠেকিয়ে গতিরোধ করে দু’টি পাখি ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ রাস্তা দিয়ে রাতে চলাচল করা যাত্রীদের জন্য নিরাপদ বলে মনে হয় না। পুলিশের টহল আরো জোরদার করা প্রয়োজন। ভুক্তভোগী সোহান আলী বলেন, আমরা নওদাপাড়া থেকে ষোলটাকার উদ্দেশ্যে মাছ ধরার জন্য যাচ্ছিলাম। দেবীপুর থেকে বামন্দীর রাস্তায় ঢুকতেই বাঁশ ঠেকিয়ে আমাদের গতি রোধ করে।আমরা ফজরের আযানের পরপরই যাচ্ছিলাম।তাদের কাছে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল।

আরও  পড়ুন, যাত্রাবাড়িতে নারী ও মাদক সিন্ডিকেটের অভিযোগ, নীরব প্রশাসন

 পরে আমাদের মাঠের ভেতর নিয়ে গিয়ে বেধে রেখে ভ্যাননিয়ে চলে যাই।আর আমার কাছে নগদ পাঁচ হাজার ৫০০ টাকা ছিল সেটাও নিয়ে যায় ছিনতাইকারীরা।তিনি আরও বলেন, ছিনতাইকারী সদস্যদের মুখ বাধা ছিল।ফজরের আজানের পরপরই এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারিনি। আমরা ভ্যানে তিনজন ছিলাম। আমাদের মাছধরা জাল আর হাড়ি রেখে যায় ছিনতাইকারীরা।দেবীপুর গ্রামের মোঃ রুহুল আমিন বলেন, দেবীপুর পার হয়ে একটি কালভার্টের পৌঁছাতেই  দুইজন  ভ্যানে উঠে পড়ে। আর সামনে দুইজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। আমি ভ্যান ঘোরাতে গেলে তারা লাঠি দিয়ে আমার হাতে জোরালোভাবে দুটি আঘাত করে। তারা সামনে আরো কয়েকজন ছিল। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের দলে ৬ থেকে ৭ জন সদস্য ছিল।পরে আমাকে মাঠের ভিতরে নিয়ে গিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং মারধর করে। আমার কাছে থাকা নগদ ৭০০ টাকাও নিয়ে যায়।পরে আমার ডাকাডাকি শুনে এলাকার লোকজন ছুটে এসে আমার হাতের বন্ধন খুলে দেয়।সত্যতা নিশ্চিত করে বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, শুক্রবার ফজরের আজানের পরপরই বামন্দী – দেবীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখান  দু’টি পাখি ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।বামন্দী ক্যাম্পের এসআই মো: জহুরুল ইসলাম  দৈনিক  সংবাদ দিগন্ত  বলেন, আমরা ছিনতাইয়ার ঘটনাস্থান পরিদর্শন করেছি। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছিনতাকারীদের সনাক্ত ও আটক করতে কাজ করছে পুলিশ।

বিষয় : ছিনতাই অস্ত্র ঠেকিয়ে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গাংনীতে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x