শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটি যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি রয়েছে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি যুক্ত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন।
আরও পড়ুন, সময় হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন: দী নেশ ত্রিবেদী
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মঙ্গলবার ২০ অক্টোবর থেকে শনিবার ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে।এ বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হওয়ার কথা রয়েছে।অতিরিক্ত ছুটির ফলে সরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে এসব প্রতিষ্ঠানের ছুটি কার্যকর হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও বিধি অনুযায়ী। জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
বিষয় : সরকারি ছুটি দুর্গাপূজা পাঁচ দিনে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন