দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সময় হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন: দী নেশ ত্রিবেদী

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা মাস চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এ সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। সময় ও পরিস্থিতি উপযুক্ত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো খোলা রয়েছে। দুই পক্ষের জন্য উপযুক্ত সময়ে সফরটি অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধানের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন, বেহেশতের গ্যারান্টি নয় উন্নয়নের গ্যারান্টি দিতে চাই: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে ভারতীয় হাইকমিশন সর্বোচ্চভাবে কাজ করবে। দুই দেশের মধ্যে চলমান ইতিবাচক আলোচনার ধারাবাহিকতায় উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এর আগে ভারতীয় গণমাধ্যমে নভেম্বর মাসে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও দীনেশ ত্রিবেদী নির্দিষ্ট কোনো মাস বা তারিখের বিষয়টি নিশ্চিত করেননি। বরং তিনি জানিয়েছেন, সফরের সময় নির্ধারণে তাড়াহুড়ো না করে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা হবে।সাক্ষাৎ শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানান, দুই দেশের মধ্যে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে সংলাপ ও আলোচনার মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠার বিষয়ে বাংলাদেশ আশাবাদী। পারস্পরিক সম্মান ও অনুকূল পরিবেশ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

বিষয় : প্রধানমন্ত্রী ভারত সফর চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সময় হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন: দী নেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x