দলের সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও গতিশীলতা বাড়াতে ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই উপকমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সাংগঠনিক উপকমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপপ্রধান থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে বিভাগ ও মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আড়ও পড়ুন,এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সাংগঠনিক কাঠামো আরও কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদারের লক্ষ্যেই এই উপকমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনার কথাও দলটির বৈঠকে জানানো হয়েছে।এ ছাড়া রাজনৈতিক পর্ষদ ও কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের একটি রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।নতুন সাংগঠনিক উপকমিটির মাধ্যমে দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার কাঠামো তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন