দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গংগাচড়ায় বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ

রাস্তায় গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ

রংপুরের গংগাচড়ায় চারআনি সাতআনী ধনীপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ছোট রাস্তায় জোরপূর্বক গাছ লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি দেন চারআনি সাতআনি ধনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ দেল আখতার বানু।‎অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাসিন্দা মোঃ বারাকাত আলী দুদু, কাউকে না জানিয়ে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র  রাস্তায় গাছ লাগান। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে যাতায়াতে ভোগান্তি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।‎প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, ওই ব্যক্তির সঙ্গে এর আগে সরকারি বরাদ্দে বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এ সময় শিক্ষকদের সঙ্গে বিরূপ আচরণ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।‎অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 

আড়ও পড়ুন,টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

ইউপি সদস্য,  ও এলাকার অন্যান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে লিখিত অভিযোগ করা হয়েছে।‎এ বিষয়ে বিদ্যালয়ের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক মোছাঃ দেল আখতার বানু।‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত বারাকাত আলী দুদুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তার জমি আমাদের আগে থেকে। শিক্ষক,শিক্ষার্থী চলাচল করত আমরা কোন বাধা দেইনি। রাস্তার জমি আমার তাই আমার জায়গায় আমি গাছ লাগিয়েছি। এ বিষয়ে গংগাচড়া  প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ  বলেন  চারআনী সাতানী ধনী পাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত রাস্তায়  গাছ রোপন  করেছে এমন একটা অভিযোগ আজকে পেয়েছি আমি এ বিষয়ে  ইউএনও মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : অভিযোগ রাস্তা গাছ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গংগাচড়ায় বিদ্যালয়ের যাতায়াতের রাস্তায় গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x