দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর টুঙ্গিপাড়া উপজেলায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। অভিযানকালে চরগোপাপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদারকে (৩৫) গাঁজা সেবন করে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়।

আরও  পড়ুন, টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে অভিযানে আটক ১১

 পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। এ সময় চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখকে (১৯) ইয়াবা সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। তাকেও একই আইনে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

বিষয় : কারাদণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর টুঙ্গিপাড়া উপজেলায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। অভিযানকালে চরগোপাপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদারকে (৩৫) গাঁজা সেবন করে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়।

আরও  পড়ুন, টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে অভিযানে আটক ১১

 পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। এ সময় চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখকে (১৯) ইয়াবা সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। তাকেও একই আইনে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x