দৈনিক সংবাদ দিগন্ত

মুগ্ধতা ছড়ালেন আলিয়া

মুগ্ধতা ছড়ালেন আলিয়া
আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে বলিউডে তৈরি হয়েছে নতুন করে আগ্রহ। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটিতে আলিয়া ভাটের প্রথম ঝলক। ক্যাবারে থিমের গ্ল্যামারাস সাজে অভিনেত্রীর উপস্থিতি ইতোমধ্যে দর্শক ও বলিউডে আলোচনার জন্ম দিয়েছে।শুক্রবার প্রকাশিত সিনেমাটির দুটি পোস্টারে আলিয়াকে দেখা গেছে ভিন্নধর্মী এক সাজে। মাথায় পালকের অলংকার, ক্রপ টপ ও থাই-হাই স্লিট স্কার্টে ক্যাবারে ডান্সারের চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে প্রশংসা।আলিয়ার নতুন এই রূপে মুগ্ধ হয়েছেন সত্তরের দশকের খ্যাতিমান ক্যাবারে তারকা জিনাত আমান। সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার পোস্টে মন্তব্য করে তিনি বানসালির এই চরিত্রায়নের প্রশংসা করেন। জিনাতের মন্তব্যে আলিয়াও উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।

আরও  পড়ুন,১০ বছরে পা দিল শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে জয়

আলিয়া জানান, শুটিং সেটে জিনাত আমানকে নিয়ে বহুবার আলোচনা হয়েছে। তাই তার কাছ থেকে পাওয়া এই প্রশংসা অভিনেত্রীর কাছে বিশেষ হয়ে উঠেছে।আলিয়ার লুককে ‘আইকনিক’ বলে প্রশংসা করেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর ও ভূমি পেডনেকরসহ আরও অনেক তারকাও তার নতুন লুকের প্রশংসা করেছেন।এর আগে সিনেমাটিতে রণবীর কাপুরের ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। সেখানে ভিন্টেজ নীল গাড়ির পাশে সানগ্লাস ও সাদা টি-শার্টে দেখা যায় তাকে। তবে তার রক্তাক্ত হাতের দৃশ্যটি আলাদা করে নজর কেড়েছে।সঞ্জয় লীলা বানসালির এই সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশাল। সিনেমাটির চরিত্র, গল্প ও ভিজ্যুয়াল উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বিষয় : আলোচিত সিনেমা মুগ্ধতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুগ্ধতা ছড়ালেন আলিয়া

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
মুগ্ধতা ছড়ালেন আলিয়া
0:00 0:00
1.0x