দৈনিক সংবাদ দিগন্ত

মুগ্ধতা ছড়ালেন মিম

জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক দিয়ে ভক্তদের নজর কাড়লেন। গোলাপি রঙের পোশাকে তোলা একগুচ্ছ ছবি প্রকাশের পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।গত শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন মিম। পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজির সঙ্গে তিনি লেখেন, “গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।” তবে ছবিগুলো কোনো নতুন সিনেমা, ওয়েব সিরিজ কিংবা ফটোশুটের অংশ কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা মিমের সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।আরও  পড়ুন ,একই সুরে শাকিব-অপু-বুবলী একজন লিখেছেন, “আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড–হলিউড কিংবা তামিল নায়িকাদেরও হার মানান।” আরেকজনের মন্তব্য, “বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা যদি কেউ হন, তিনি মিম।”এক ভক্ত আরও লিখেছেন, “সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা ও ব্যক্তিত্বের অনন্য সমন্বয়ে আপনি সত্যিই একজন অনন্য তারকা।”অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন মিম। নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুন’-এ অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে সিনেমাটির শুটিং শেষ হলেও এখনো মুক্তির ঘোষণা আসেনি।সবশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মিম। যদিও ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

মুগ্ধতা ছড়ালেন  মিম