ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার অফ-হোয়াইট শাড়িতে নতুন লুকে মুগ্ধতা ছড়িয়েছেন। ২৪ আগস্ট নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে খোলা চুল, সবুজ পাথরখচিত নেকলেস, দুল ও আংটিতে নজর কাড়েন এই অভিনেত্রী। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন মিম।
আরও পড়ুন, বিয়ের গুঞ্জনে প্রভা
অনুসারীদের অনেকেই তার সৌন্দর্য, স্টাইল, সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন। নতুন এই লুকে মিমকে দেশের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।অভিনয়ের ক্ষেত্রে সর্বশেষ কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ দেখা গেছে মিমকে। ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। বড় পর্দায় তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’, যেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ।
বিষয় : জনপ্রিয়তা মুগ্ধতা হোয়াইট শাড়ি

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার অফ-হোয়াইট শাড়িতে নতুন লুকে মুগ্ধতা ছড়িয়েছেন। ২৪ আগস্ট নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে খোলা চুল, সবুজ পাথরখচিত নেকলেস, দুল ও আংটিতে নজর কাড়েন এই অভিনেত্রী। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন মিম।
আরও পড়ুন, বিয়ের গুঞ্জনে প্রভা
অনুসারীদের অনেকেই তার সৌন্দর্য, স্টাইল, সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন। নতুন এই লুকে মিমকে দেশের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।অভিনয়ের ক্ষেত্রে সর্বশেষ কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ দেখা গেছে মিমকে। ছবিটি গত জুনে চরকিতে মুক্তি পায়। বড় পর্দায় তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’, যেখানে তার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ।

আপনার মতামত লিখুন