কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার নতুন করে বিয়ের খবর ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় তার বিয়ের খবর। তবে এতদিন এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।অবশেষে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিয়ে নিয়ে চলা সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন প্রভা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি বিয়ে করেননি।ফেসবুক পোস্টে প্রভা বলেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি।’ তার সম্পর্কে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রভা বলেন, লেখার শক্তির সঙ্গে দায়িত্বও রয়েছে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলারও অনুরোধ করেন।
আরও পড়ুন, সোনালি রোদের মায়া বে’তে সাদিয়া আয়মান
নিজের অনুসারীদেরও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য তিনি নিজেই ফেসবুকের মাধ্যমে অনুসারীদের জানাবেন।প্রভার বিয়ে নিয়ে গুঞ্জনের সূত্রপাত মূলত তার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্টকে ঘিরে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন তিনি। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুলের ছবি পোস্ট করলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।এমনকি যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে প্রভা বিয়ে করেছেন—এমন খবরও ছড়িয়ে পড়ে।তবে এবার সেই গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে প্রভা জানিয়ে দিলেন—তিনি বিয়ে করেননি। পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল ও যাচাই করা সাংবাদিকতার আহ্বানও জানিয়েছেন তিনি।
বিষয় : অভিনেত্রী বিয়ের গুঞ্জন চুক্তিভিত্তি

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন