অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন এই অভিনেত্রী। ঘুরছেন দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফি ফি দ্বীপপুঞ্জের বিখ্যাত ‘মায়া বে’তে।সেখানকার নীল সমুদ্র, সোনালি রোদ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে নিজের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাদিয়া আয়মান।
আরও পড়ুন ,কঠিন লড়াইয়ে সামিয়া
ছবিতে লাল রঙের ফ্রকে সমুদ্রসৈকতে দেখা গেছে তাকে।ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন—‘লাল ফ্রক, সোনালি রোদ আর সমুদ্রের পাড়ের মায়াবি মুহূর্ত।’সাদিয়ার প্রকাশ করা ছবিগুলো এরই মধ্যে ভক্তদের নজর কেড়েছে। কমেন্টে তার সৌন্দর্য ও ভ্রমণের মুহূর্তের প্রশংসা করছেন অনেকে।অভিনয়ের ব্যস্ততার বাইরে প্রকৃতির সান্নিধ্যে এই অবকাশ যেন সাদিয়া আয়মানের জন্য এক টুকরো স্বস্তি। আর তার সেই ছুটির মুহূর্তের ছবিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে বাড়তি আগ্রহ।
বিষয় : অনুরাগী সোনালি রোদ নানা মুহূর্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন