সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। তবে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন ডিএসইতে মোট ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন, শহরের মাঝেও সবুজে ঘেরা শান্তির ঠিকানা জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস
আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫৬ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ২৯ কোটি টাকা।রোববার ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৭৫টির দর বেড়েছে, ২৭৭টির দর কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির শেয়ারদর বেড়েছে, ৯০টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।সিএসইতে দিন শেষে ৩৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৬ কোটি ৭২ লাখ টাকার তুলনায় প্রায় ২৩ কোটি টাকা বেশি।
বিষয় : লেনদেন সূচক পুঁজিবাজারে

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন