দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জমি দখলের অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও শতাধিক গাছ কাটার দাবি

শ্রীপুরে জমি দখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে জমি দখল, বসতঘরের টিন ও বেড়া ভাঙচুর, খুঁটি তুলে নেওয়া এবং শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বিল্লাল হোসেন (৪০)।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী বিল্লাল হোসেন চন্নাপাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে। অভিযোগে অভিযুক্তরা হলেন—মো. আলমগীর হোসেন (৪৮), রফিকুল ইসলাম (৫২), শফিকুল (৩৮), সাইফুল ইসলাম (৪৫) ও কফিল উদ্দিন (৪৭)। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।থানায় দেওয়া লিখিত অভিযোগে বিল্লাল হোসেন উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পৈতৃক ও ক্রয়কৃত জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ চলছে। এ বিরোধের জেরে অভিযুক্তরা জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন।

আড়ও পড়ুন,টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভিযোগে বলা হয়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দা, লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে থাকা টিনের ঘর ও বেড়া ভাঙচুর করে গাড়িতে তুলে নিয়ে যান। পাশাপাশি জমিতে থাকা জিআই পাইপের সিমেন্টের খুঁটি ও বাঁশের খুঁটিফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

বিল্লাল হোসেনের দাবি, এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা দা ও লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। জীবন রক্ষার্থে তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে জমিতে পুনরায় গেলে হামলা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় প্রতিকার ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিল্লাল হোসেন।

বিষয় : ভাঙচুর ঘরবাড়ি গাছ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জমি দখলের অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও শতাধিক গাছ কাটার দাবি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x