দৈনিক সংবাদ দিগন্ত

ক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি, ধ্বংসস্তূপে চাপা বহু ঘরবাড়ি .নিহত ৬

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের বেশি। এছাড়া ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। ধসে পড়েছে অসংখ্য ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে গির্জা ও ধর্মীয় স্থাপনাও।শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকায়ো প্রদেশের সিকায়া শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ২ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, ফলে ভূ-পৃষ্ঠে কম্পনের তীব্রতা ছিল বেশি।পেরুর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা ইনস্টিটিউট জানিয়েছে, এখনো নিখোঁজ মানুষের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।আর ও পড়ুন .মিয়ানমার উপকূলে রোহিঙ্গাবাহী দুটি নৌকাডুবি, ৫০০ জনের বেশি মৃত্যার আশঙ্কাউদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন।স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, পার্বত্য অঞ্চলের অধিকাংশ বাড়ি কাঁচা অ্যাডোবি ইট দিয়ে নির্মিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিপ্রধান চোঙ্গো বাজো এলাকায় বহু পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে গবাদিপশুও।ভূমিকম্পে সবকিছু হারানো তিন সন্তানের জননী হারমেনেগিলদা গুয়ামালাতো বলেন, তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাশের জেলায় যেতে বাধ্য হয়েছেন তিনি।প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত হওয়ায় পেরু ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এর আগে ২০০৭ সালে দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

ক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি, ধ্বংসস্তূপে চাপা বহু ঘরবাড়ি .নিহত ৬