টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলটেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবেউদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। ঢাকায় ব্যস্ততার কারণেসরাসরি উপস্থিত হতে পারিনি। আগামী দিনে আমরা সকলে মিলে টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, সে বিষয়েআপনাদের সহযোগিতা কামনা করছি। আমি সবসময় আপনাদের পাশে থাকব।সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত সম্মানিত ওদায়িত্বশীল পেশা। আপনারা নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে জাতি ও দেশ গঠনের কাজে সহযোগিতা করবেন।’
আরও পড়ুন, ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান'
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলপ্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান,কাদির তালুকদার, সোহেল তালুকদার ও কামাল হোসেনপ্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদকশামিম আল মামুন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলনমেলা ও মতবিনিময় সভাগুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হয়।পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্তকরেন সাংবাদিকরা। দিনব্যাপী এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন একমিলনমেলায় পরিণত হয়।
বিষয় : মিলনমেলা সভা অনুষ্ঠিত মিলনমেলা

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন