ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল আটটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর বিজিবি ক্যাম্পের এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বাজারসংলগ্ন রাস্তার ওপর থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে বিজিবির টহল দল। আটক ব্যক্তিরা হলেন,
আরও পড়ুন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়বাদুরা গ্রামের জাকারিয়া খান (৩০), নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের ইক্লাস শরিফ (৪০) এবং যশোরের বাঘারপাড়া উপজেলার খেপখালী গ্রামের হৃদয় মন্ডল (২৯)। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় প্রেরণ করা হয়েছে।
বিষয় : আটক ভারতে যাওয়া বাংলাদেশী নাগরিক

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল আটটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর বিজিবি ক্যাম্পের এলাকা থেকে তাঁদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বাজারসংলগ্ন রাস্তার ওপর থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে বিজিবির টহল দল। আটক ব্যক্তিরা হলেন,
আরও পড়ুন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়বাদুরা গ্রামের জাকারিয়া খান (৩০), নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের ইক্লাস শরিফ (৪০) এবং যশোরের বাঘারপাড়া উপজেলার খেপখালী গ্রামের হৃদয় মন্ডল (২৯)। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন