দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বিজিবি

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল আটটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ খোসালপুর বিজিবি ক্যাম্পের এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বাজারসংলগ্ন রাস্তার ওপর থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে বিজিবির টহল দল। ​আটক ব্যক্তিরা হলেন,আরও  পড়ুন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকুবাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়বাদুরা গ্রামের জাকারিয়া খান (৩০), নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা গ্রামের ইক্লাস শরিফ (৪০) এবং যশোরের বাঘারপাড়া উপজেলার খেপখালী গ্রামের হৃদয় মন্ডল (২৯)। ​মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃত পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় প্রেরণ করা হয়েছে। 

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বিজিবি