দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা ৬ বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশীকেআটক করেছে বিজিবি’র সদস্যরা।মঙ্গলবার ভোর ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ওই ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি সূত্রে জানা যায়, আরও  পড়ুন, মহেশপুরে দলিল জালিয়াতির মামলায় একজন আটক,জেল হাজতে প্রেরমহেশপুর ৫৮ বিজিবি’র অধীনে বাঘাডাংগা ক্যাম্পের সীমান্ত পিলার-৬০/৭৫-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজার পাড়ার জাহাঙ্গীরেরমেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। আটককৃতদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করাহয়েছে বলেও জানায় বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।

 মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা ৬ বাংলাদেশী আটক