নবম জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপনের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি আর্থিক সুবিধার ঘোষণা এসেছে। সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার ওপর ২০২৬-২৭ অর্থবছরের জন্য মুনাফার হার নির্ধারণ করেছে সরকার।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তহবিলে জমা থাকা অর্থের পরিমাণের ভিত্তিতে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা গত সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে ১২ শতাংশ এবং ৩০ লাখ টাকার বেশি হলে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।এ ছাড়া অর্থবছরে নতুন করে জমা হওয়া চাঁদার ওপরও একই হারে মুনাফা প্রযোজ্য হবে।
আরও পড়ুন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আগামীকাল
সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম জিপিএফ। চাকরির সময় নিয়মিত বেতন থেকে নির্দিষ্ট অংশ জমা রেখে অবসরের পর সেই অর্থের সঙ্গে সরকার নির্ধারিত মুনাফা পাওয়া যায়।অন্যদিকে সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে।এর আগে চলতি বছরের ১ জুলাই থেকে নতুন জাতীয় পে স্কেল কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন কাঠামো অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।এ ছাড়া আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ বর্ধিত বেতন কার্যকর হবেফলে নতুন পে স্কেলের পাশাপাশি জিপিএফ ও সিপিএফের মুনাফার হার নির্ধারণ সরকারি চাকরিজীবীদের আর্থিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিষয় : সরকারি কর্মচারী নতুন সুখবর মুনাফার হার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন