ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নিজের মতো করে অভিনয়ের দীর্ঘ পথ পাড়ি দিতে চান। জনপ্রিয়তার দৌড়ে না ছুটে বৈচিত্র্যময় গল্প ও চরিত্রে কাজ করেই নিজেকে একজন পরিণত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় তার। স্পর্শিয়ার ভাষায়, “আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিক চরিত্রের পাশাপাশি বাস্তব চরিত্রেও সমানভাবে কাজ করতে চাই। বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে চাই।”সম্প্রতি ‘লালপরী’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এই নাটকে সমসাময়িক সমাজের নানা বাস্তবতা ও মানুষের জীবনের গল্পকে চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন স্পর্শিয়া।‘লালপরী’তে অভিনয় প্রসঙ্গে তিনি জানান, সময়ের সঙ্গে সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা যখন গল্প ও চরিত্রে রূপ নেয়, তখন সেসব চরিত্রের প্রতি তার আলাদা আগ্রহ তৈরি হয়। অভিনয়ের মাধ্যমে ওই চরিত্রগুলোকে দর্শকের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলাই তার কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ নিতে তিনি সবসময় প্রস্তুত।
আরও পড়ুন, মুক্তির পর দর্শকদের নজর কাড়ছে ‘নয়নের আলো’
বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন অর্চিতা স্পর্শিয়া। এরপর নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। দেড় দশকের অভিনয়জীবনে ‘কাঠবিড়ালি’, ‘নবাব এলএলবি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অসংখ্য নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।নিজের ক্যারিয়ার প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বিজ্ঞাপনের সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। শুরুর দিকের কাজগুলোই তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়ায়। এরপর নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজের সুযোগ আসে। এভাবেই দেখতে দেখতে দেড় দশক পেরিয়ে গেছে।অভিনয়জগতে টিকে থাকাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে স্পর্শিয়া বলেন, এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন টিকে থাকাটাই তার কাছে বড় সাফল্য। তবে শুধু টিকে থাকা নয়, ভালো অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা অর্জন করেই সামনে এগিয়ে যেতে চান তিনি।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন