দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় পুটিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নড়াগাতী থানার এক উপপরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও এএসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল পুটিমারী বাজারে অভিযান চালায়। এ সময় মাদকসহ এসকেন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়।পুলিশের দাবি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এসকেন শেখের স্বজনদের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এসআই মুরাদ হোসেনের ঘাড় পিঠ ও হাতে লাঠি দিয়ে আঘাত করে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এসকেন শেখকে ছিনিয়ে নিয়ে যায় তারা।এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও  পড়ুন, গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

পুলিশের অভিযোগ হামলায় এসকেন শেখের মামাতো ভাই হৃদয় মোল্যা প্রতিবেশী আল আমিন শেখ সাবেক থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্যা তাজু শেখ শামীম শিকদার হাফিজুর রহমান ও রাসেল শেখসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।ঘটনার পর রাতে পুটিমারী গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামিন শেখ তামিম শেখ সৌরভ শেখ ও জসিম ফকির।এদিকে বুধবার সকালে পুটিমারী ঈদগাহ ময়দানের গেটের সামনে থেকে কেটে ফেলা অবস্থায় পুলিশের খোয়া যাওয়া হাতকড়াটি উদ্ধার করা হয়।নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন হাতকড়া উদ্ধার এবং হামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।পাশাপাশি ছিনিয়ে নেওয়া আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : হামলা আসামি ছিনতাই পুলিশের ওপর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x