জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পাথরটির সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা নামক স্থানে একটি কষ্টি পাথরের খণ্ড লুকিয়ে রাখার খবর পাওয়া যায়।ওই তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সদর দপ্তর থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল
অভিযানে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টি পাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত কষ্টি পাথরের খণ্ডটির ওজন ৫১ কেজি ৬৫০ গ্রাম এবং সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উদ্ধারকৃত কষ্টি পাথরের খণ্ডটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বৌদ্ধ বিহার পাহাড়পুর, বদলগাছি, নওগাঁ কার্যালয়ে পরীক্ষা করা হয় এবং এ বিষয়ে সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত কষ্টি পাথরের খণ্ডটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
বিষয় : বিজিবি কষ্টি পাথর খণ্ড উদ্ধার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন