শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের নতুন সিনেমা ‘অটবি’। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির চরিত্র, অভিনয়ের প্রস্তুতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।মধুমিতার দাবি, ‘অটবি’তে দর্শক তাকে আগের কাজগুলোর তুলনায় একেবারেই ভিন্নভাবে দেখতে পাবেন। সিনেমাটির চরিত্রে রয়েছে মনস্তাত্ত্বিক দিক, যা শুরু থেকেই তাকে আকৃষ্ট করেছে। ভাষায়, একজন পরিচালক তাকে এমন একটি চরিত্রে কল্পনা করেছেন—এটাই তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ অভিনয়ের ক্ষেত্রে একই ধরনের চরিত্রে আটকে থাকতে চান না তিনি। নতুন চরিত্র ও ভিন্ন ধরনের গল্পের মধ্য দিয়ে নিজেকে বারবার আবিষ্কার করতে চান এই অভিনেত্রী।
আরও পড়ুন, পাঁচ গানে কোনাল
একসময় নিয়মিত অনেক কাজ করলেও বর্তমানে বেছে বেছে কাজ করছেন মধুমিতা। এর পেছনে ব্যক্তিগত জীবনের জন্য সময় রাখার প্রয়োজনীয়তাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।মধুমিতা জানান, অতিরিক্ত কাজের ব্যস্ততায় একসময় বাবা-মা ও কাছের মানুষদের জন্য পর্যাপ্ত সময় দিতে পারতেন না। সময়ের সঙ্গে জীবনের অগ্রাধিকারও বদলেছে বলে মনে করেন তিনি।তার মতে, সাফল্য শুধু পেশাগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার, সম্পর্ক ও প্রিয় মানুষদের জন্য সময় দেওয়াও জীবনের গুরুত্বপূর্ণ অংশ।এদিকে ‘অটবি’র চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে আলাদা প্রস্তুতি নিতে হয়েছে বলে জানান অভিনেত্রী। চরিত্রটির মনস্তত্ত্ব বোঝাই ছিল তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি এবং শরীরী ভাষার মাধ্যমে চরিত্রটির ভিন্নতা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।এখন সিনেমাটির মুক্তির অপেক্ষায় মধুমিতার ভক্ত ও দর্শকরা। ভিন্নধর্মী চরিত্রে এই অভিনেত্রীর অভিনয় দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই দেখার বিষয়।
বিষয় : সিনেমা মধুমিতা নতুন চরিত্র

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন