দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ধর্ম অবমাননাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮

ধর্ম অবমাননাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিরাও রয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও  পড়ুন, আইবিডব্লুএফ এর উদ্যোগে সাতক্ষীরায় ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী নাজমুল (৩০), ওয়ারেন্টভুক্ত মামলায় মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসান রয়েছেন।এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় হাবিবুর রহমান মৃধা (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৬) ও মো. রাজিম (২২) গ্রেপ্তার হয়েছেন।অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ইয়া নবী (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : মামলা মাদকসেবী অবমাননা মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ধর্ম অবমাননাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলাসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বৈষম্যবিরোধী মামলার আসামিরাও রয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও  পড়ুন, আইবিডব্লুএফ এর উদ্যোগে সাতক্ষীরায় ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী নাজমুল (৩০), ওয়ারেন্টভুক্ত মামলায় মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসান রয়েছেন।এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় হাবিবুর রহমান মৃধা (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৬) ও মো. রাজিম (২২) গ্রেপ্তার হয়েছেন।অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ইয়া নবী (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x