যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, যুবসমাজকে মাদক,
আরও পড়ুন, বন্দিদের মাদকমুক্ত ও স্বাবলম্বী করতে নারায়ণগঞ্জ কারাগারে নতুন কর্মসূচি
অপসংস্কৃতি, গ্যাং কালচার ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, মানসিক প্রশান্তি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশ নিচ্ছে।উদ্বোধন শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
বিষয় : উদ্বোধন পুলিশ কাবাডি

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন