দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : সিসিক প্রশাসক

সিলেটের ব্যবসায়ীদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

cআব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণকে আরও গুরুত্ব দিয়ে চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট চেম্বার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতীতে ব্যবসায়ীদের কল্যাণ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিভিন্ন কারণে চেম্বারের কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে চেম্বারকে এগিয়ে নিতে হবে।

আরও  পড়ুন, শাবিপ্রবিতে ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 তিনি বলেন, আমরা চাই, সত্যিকার অর্থেই ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখুক। সেই লক্ষ্যেই সংগঠনটিকে আরও শক্তিশালী করতে হবে। প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন—এটাই আমাদের প্রত্যাশা।সিসিক প্রশাসক বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই অর্থনীতির চাকা সচল থাকে। তাই যেকোনো দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ী সমাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে চেম্বারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, চেম্বারের নেতৃত্বে এমন ব্যক্তিদের আসতে হবে, যারা ব্যবসায়ী সমাজের স্বার্থ ও কল্যাণে কাজ করবেন। যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত হলে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে। এজন্য ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও  পড়ুন, সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার গ্রেপ্তারকৃত রুবেলের রিমাণ্ড মঞ্জুর

 আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল চেম্বারের প্রয়োজন রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা চেম্বারের নেতৃত্বে প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত ব্যবসায়ীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, জিয়াউল হক জিয়া, এহতেশামুল হক চৌধুরী ও ফয়েজ হাসান ফেরদৌস, সাবেক পরিচালক হিজকিল গুলজার, ব্যবাসয়ী নিয়াজ মো. আজিজুল করিম, আলিমুল এহসান চৌধুরী, মাসুম ইফতেখার রসুল, আব্দুস সামাদ তুহেল, আহমদ হোসেন, আব্দুর রহমান রিপন, নাসিফ জোবায়ের, আতিক হোসেন, চন্দন সাহাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিষয় : ব্যবসায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা শক্তিশালী প্রতিষ্ঠান

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে : সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x