দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলে সাতজনকে আটক করল বিএনপি নেতাকর্মীরা

মশাল মিছিলে সাতজনকে আটক করল বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যানার ও ৩০ থেকে ৩৫টি মশাল জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার দাবি করেন সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালাচ্ছেন। তার দাবি এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।তিনি জানান এসব কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পালাক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও  পড়ুন, রাতেই পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন

আরিফুল ইসলাম সরকারের ভাষ্য অনুযায়ী সোমবার রাত ৯টার দিকে নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হওয়ার খবর পান তারা। পরে সেখানে গিয়ে ধাওয়া দিলে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও মশাল জব্দ করা হয় বলে দাবি করেন তিনি।শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককেন্দ্রিক নাশকতা প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের মিছিল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন খবর পেয়ে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় ব্যানার ও মশাল জব্দ করা হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে আটক ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে তা পুলিশের পরবর্তী তদন্ত ও প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

বিষয় : প্রস্তুতি মশাল মিছিলে সাতজন আটক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলে সাতজনকে আটক করল বিএনপি নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x