দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দীঘিনালায় বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা

ন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।   সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়‘Emergency Assistance for Flash Flood and Landslide Affected People of Chattogram and Sylhet Divisions in Bangladesh’ প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস)-এর সহায়তায় কারিতাস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং সহযোগী হিসেবে রয়েছে জাবারাং কল্যাণ সমিতি।অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সহায়তাকারী ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতিও তিনি ধন্যবাদ জানান।   

আরও  পড়ুন,  সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন নিহত সাতজন
    
স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।সভাপতির বক্তব্যে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা বলেন, সহায়তা প্রদানের জন্য উপকারভোগীদের তালিকা তৈরি ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। অনুষ্ঠানে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, জাবারাং কল্যাণ সমিতির অর্থ ও প্রশাসনিক অফিসার পপি ত্রিপুরা, প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমা, সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।    প্রকল্পসংশ্লিষ্টরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন মেটাতে শর্তহীন নগদ সহায়তা হিসেবে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে এ অর্থ বিতরণ করা হয়েছে।

বিষয় : ক্ষতিগ্রস্ত বন্যা-ভূমিধসে অর্থ সহায়তা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দীঘিনালায় বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x