দৈনিক সংবাদ দিগন্ত

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের রিমান্ড চাইবে পুলিশ

এমপি নজরুলের রিমান্ড চাইবে পুলিশ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ।সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, এমপি নজরুলকে রিমান্ডে নিতে আবেদন করা হবে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।এদিকে সংসদ সদস্যকে গ্রেপ্তারের পর বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার নিয়ম রয়েছে। এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। 

আরও  পড়ুন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার

মামলায় সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার পর রোববার রাতে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ের পর থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলাটি এখন তদন্ত করছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : পুলিশ নজরুলের রিমান্ড মরিয়মের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি নজরুলের রিমান্ড চাইবে পুলিশ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ।সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, এমপি নজরুলকে রিমান্ডে নিতে আবেদন করা হবে। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।এদিকে সংসদ সদস্যকে গ্রেপ্তারের পর বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার নিয়ম রয়েছে। এ সংক্রান্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এসএম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। 

আরও  পড়ুন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার

মামলায় সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার পর রোববার রাতে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।মামলার এজাহারে মরিয়মের বাবা অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ের পর থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলাটি এখন তদন্ত করছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আসামিদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x