বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার করা হয়েছে।২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, জনজীবনে বাড়ছে উদ্বেগ
একই প্রজ্ঞাপনে বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকেও ডিএমপিতে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।নতুন পদায়নের ফলে বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসছে। একই সঙ্গে দুই জেলার বর্তমান পুলিশ সুপার নতুন কর্মস্থল হিসেবে ঢাকা মহানগর পুলিশে দায়িত্ব পালন করবেন।
বিষয় : সরকার পদায়ন পুলিশ সুপার সরকার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাট ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার করা হয়েছে।২০ সেপ্টেম্বর উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, জনজীবনে বাড়ছে উদ্বেগ
একই প্রজ্ঞাপনে বাগেরহাটের বর্তমান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে ঢাকা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকেও ডিএমপিতে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।নতুন পদায়নের ফলে বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসছে। একই সঙ্গে দুই জেলার বর্তমান পুলিশ সুপার নতুন কর্মস্থল হিসেবে ঢাকা মহানগর পুলিশে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন