ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে এই পদায়ন কার্যকর হয়।পদায়িত কর্মকর্তাদের মধ্যে যুগ্ম কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞা এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগে; উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, তরিকুল ইসলাম ট্রাফিক-গুলশান বিভাগে, আসলাম উদ্দিন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, খালেদা বেগম আইসিটি বিভাগে, সৈয়দ মোহাম্মদ ফরহাদ ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং মোছা. লিজা বেগম ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন হয়েছেন।আরও পড়ুন, একডজন ত্রুটিতে প্রার্থিতা হারালেন শত শত প্রার্থীএ ছাড়া মাহমুদুল কবীর পিওএম-দক্ষিণ বিভাগে, আব্দুল্লাহ আল মামুন সিটি-সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, মিজানুর রহমান সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, নূরে আলম সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, আবু সাইম রেশন অ্যান্ড ক্লোথিং বিভাগে, ইলিয়াস কবির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রাকিব খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন) বিভাগে পদায়ন করা হয়েছে।